শর্তাবলী (Terms & Conditions)
এই ওয়েবসাইট ব্যবহার বা কোর্সে এনরোল করার মাধ্যমে আপনি নিচের শর্তগুলোতে সম্মত হচ্ছেন।
১. অ্যাকাউন্ট
একটি অ্যাকাউন্ট একজন ব্যক্তির জন্য। লগইন তথ্য অন্যের সাথে শেয়ার করা যাবে না। একাধিক ডিভাইস থেকে অস্বাভাবিক ব্যবহার ধরা পড়লে অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হতে পারে।
২. কনটেন্টের মালিকানা
কোর্সের সব লেসন, ভিডিও, পিডিএফ ও টেমপ্লেট Bright Steps Academy এর সম্পত্তি। এগুলো ডাউনলোড করে বিতরণ, পুনর্বিক্রয় বা নিজের নামে প্রকাশ করা কপিরাইট লঙ্ঘন এবং এতে অ্যাকাউন্ট স্থায়ীভাবে বাতিল হবে।
৩. কোনো ইনকাম গ্যারান্টি নেই
কোর্সে দেখানো পদ্ধতি ও উদাহরণ শিক্ষামূলক। আপনার ফলাফল আপনার নিজের প্রয়োগ, সময়, বাজেট ও বাজার পরিস্থিতির উপর নির্ভরশীল। কোনো নির্দিষ্ট আয়ের নিশ্চয়তা দেওয়া হয় না।
৪. তৃতীয় পক্ষের প্ল্যাটফর্ম
CPA network, বিজ্ঞাপন প্ল্যাটফর্ম বা পেমেন্ট সেবার নিজস্ব নিয়ম রয়েছে। সেসব নিয়ম মেনে চলার দায়িত্ব সম্পূর্ণভাবে আপনার। কোনো নেটওয়ার্ক বা অ্যাড অ্যাকাউন্ট বন্ধ হলে তার দায় একাডেমির নয়।
৫. পরিবর্তন
কোর্স কনটেন্ট, দাম ও এই শর্তাবলী সময়ে সময়ে হালনাগাদ হতে পারে। গুরুত্বপূর্ণ পরিবর্তন ইমেইলে জানানো হবে।
