রিফান্ড পলিসি

Bright Steps Academy এর সব কোর্স ডিজিটাল পণ্য। এনরোল করার সাথে সাথেই সম্পূর্ণ কনটেন্ট আপনার কাছে উন্মুক্ত হয়ে যায়, তাই সাধারণভাবে রিফান্ড প্রযোজ্য নয়।

যেসব ক্ষেত্রে রিফান্ড হয়

  • ডাবল পেমেন্ট: ভুলবশত একই কোর্সের জন্য দুইবার টাকা পাঠালে অতিরিক্ত টাকা ফেরত দেওয়া হয়।
  • ভুল কোর্স: ভুল কোর্স কিনে ফেললে ৪৮ ঘন্টার মধ্যে জানালে সমমূল্যের অন্য কোর্সে বদলে দেওয়া হয়।
  • টেকনিক্যাল সমস্যা: আমাদের দিক থেকে সমস্যার কারণে কোর্স অ্যাক্সেস করতে না পারলে এবং সমাধান সম্ভব না হলে সম্পূর্ণ টাকা ফেরত।

যেসব ক্ষেত্রে রিফান্ড হয় না

  • কোর্স করার পর প্রত্যাশিত ইনকাম না হওয়া
  • সময় না পাওয়া বা মত পরিবর্তন
  • কোর্সের বড় অংশ (৩০%+) সম্পন্ন করার পর অনুরোধ
  • কনটেন্ট শেয়ার বা পুনর্বিক্রয়ের কারণে অ্যাকাউন্ট বন্ধ হলে

আবেদন প্রক্রিয়া

support@brightsteps.academy এ ইমেইল করুন — অর্ডার নম্বর, Transaction ID এবং কারণ উল্লেখ করে। ৩–৭ কার্যদিবসের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে; অনুমোদিত হলে একই মাধ্যমে (বিকাশ/নগদ) টাকা ফেরত যাবে।

Scroll to Top